মোঃ সালমান হোসাইন,নাটোর জেলা সংবাদদাতাঃ
নাটোরের সদর উপজেলার হালসা ইউনিয়নের হালসা গ্রাম থেকে রাজশাহী ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি(আরএসটিইউ) বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র ছাত্র কামরুল ইসলামের (২৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। এছাড়া তার বাম চোখ উপড়ে ফেলা হয়েছে। সে গতকাল গত ০৪ জানুয়ারি ২০২০ ইং তারিখ শনিবার রাত ৯ টা থেকে নিখোঁজ ছিল।কামরুল ইসলাম হালসা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।গতকাল ০৫ জানুয়ারি ২০২০ ইং তারিখ রোববার রাত ৯টার দিকে হালসা গ্রামের জনৈক নুরুর বাঁশ ঝাড়ের মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত কামরুলের মামা আলমগীর হোসেন জানান,গতকাল ০৫ জানুয়ারি ২০২০ ইং তারিখ রোববার রাত ৯ টার দিকে ফোন করে তার ভাগিনা কামরুলকে বাড়ি থেকে ডেকে নেয়া হয়। এরপর থেকে সে বাড়ি ফিরে আসেনি।খোঁজাখুজি করে না পেয়ে গতকাল ০৫ জানুয়ারি ২০২০ ইং তারিখ রোববার দুপুরে নাটোর সদর থানায় একটি জিডি করা হয়।সন্ধ্যার দিকে বাড়ি থেকে প্রায় হাফ কিলোমিটার দুরে জনৈক নুরুর বাঁশ ঝাড়ের মধ্যে এলাকায় কয়েকজন কিশোর বয়সী ছেলে কামরুলের মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়দের জানায়।বিষয়টি জানার পর কামরুলের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে কামরুলের মৃতদেহ সনাক্ত করে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,গতকাল ০৫ জানুয়ারি ২০২০ ইং তারিখ রোববার দুপুরে কামরুলের নিখোঁজের বিষয়টি সম্পর্কে থানায় জিডি করে তার পরিবার। ওই জিডি করার পর থেকে পুলিশ কামরুলের সন্ধানে মাঠে নামে।রাত ৮ টার দিকে মরদেহ একটি বাঁশ ঝাড়ের মধ্যে পড়ে রয়েছে বলে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত সহ একটি চোখ ওঠানো রয়েছে।হত্যার কারন ও হত্যাকারীদের সনাক্তে পুলিশ অনুসন্ধান শুরু করেছে।
প্রাইভেট ডিটেকটিভ/০৬ জানুয়ারি ২০২০/ইকবাল