April 16, 2026, 2:09 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বকশিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের চেক বিতরণ

সাইফুল ইসলামঃ

mostbet

জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। আজ ২ জানুয়ারি বৃহস্পতিবার, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ব্যবস্থাপনায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে একটি র‌্যালি উপজেলা পরিষদ সম্মূখ প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। সংক্ষিপ্ত র‌্যালি শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা করেছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। বক্তব্য রেখেছেন সমাজ সেবক হামিদুর রহমান, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মমিন, সুরাইয়া আক্তার, লালমনি আক্তার, সাংবাদিক জিএম ফাতিউল হাফিজ বাবু। আলোচনা শেষে ২১০ প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ১৮ লক্ষ ৩৪ হাজার ২শ টাকার উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। সভাপতিত্ব করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন শিক্ষক মোঃ নূরুল আমিন।

প্রাইভেট ডিটেকটিভ/০২ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর