April 8, 2026, 9:36 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

রাষ্ট্রপতি সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

রাষ্ট্রপতি সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। গতকাল বৃহস্পতিবার বিকেলে ভারতীয় রাষ্ট্রদূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন। তিনি বলেন, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ এবং ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং এটি ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। দু’দেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগও বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক-আঞ্চলিক ইস্যুতে বোঝাপড়াও অত্যন্ত চমৎকার। হাইকমিশনার শ্রিংলা রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা কার্ড হস্তান্তর করেন। শ্রিংলা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সরাসরি রেল ও সড়ক যোগাযোগের ফলে দু’দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে। এতে দু’দেশের জনগণ উপকৃত হচ্ছে এবং ব্যবসা-বাণিজ্যের পরিধিও ক্রমশ বাড়ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর