April 17, 2026, 12:19 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

কুলাউড়ায় অস্ত্রসহ পাপ্পু ডাকাত গ্রেফতার

কুলাউড়ায় অস্ত্রসহ পাপ্পু ডাকাত গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি


কুলাউড়া থানার ওসি বিনয় ভূষন রায়ের নেতৃত্বে পুলিশের অভিযানে ১টি দেশীয় অস্ত্রসহ সাদিক হাসান পাপ্পু (২৪) নামে এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ আবুল বাশার, এসআই জহিরুল ইসলাম তালুকদার, এসআই আনোয়ার হোসেন, এসআই কানাই লাল চক্রবর্তী, এসআই আব্দুল খালেক, এসআই ইয়াছিন মিয়া, এএসআই হোসেন আহমদসহ একদল পুলিশ বুধবার দিবাগত রাতে কুলাউড়া উপজেলার উত্তর লস্করপুর নিবাসী কাবুল মিয়ার ছেলে সাদিক হাসান পাপ্পুকে দক্ষিন জয়পাশা গাং পাড় এলাকা থেকে গ্রেফতার করেন। পরে তার স্বীকারোক্তিনুযায়ী কালো টেপ দ্বারা মোড়ানো একটি লোহার পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেফতারকৃত পাপ্পুর বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে বলে থানাসুত্রে জানা গেছে। ৫ অক্টোবর বৃহস্পতিবার পাপ্পুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে।

mostbet
Share Button

     এ জাতীয় আরো খবর