রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত জন-সচেতনতামূলক সেমিনার 
২০১৯ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং যৌন হয়রানি, 
বাল্যবিবাহ, মাদক, কিশোর গ্যাং এবং গুজব সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরা হয়। 
এর থেকে প্রতিকারের জন্য করনীয় কি সে বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন বক্তারা। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মানবতার ফেরিওয়ালা নামে পরিচিতি কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম ।অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম তার বক্তব্যে বলেন, শিক্ষকরা হচ্ছে দেশ গড়ার কারিগরি সঠিক শিক্ষার মাধ্যমে শিক্ষক রায় পারে দেশের শ্রেষ্ঠ সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করে সমাজকে উপহার দিতে। আজকে দেশ ডিজিটালাইস্ এর মাধ্যমে বিভিন্ন উন্নয়নের সাথে শিক্ষারও অনেক উন্নতি হয়েছে। আমাদের লক্ষ্য রাখতে হবে সন্তানরা যেন কোন ভাবেই বিপথগামী না হয়। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য কিছু কুচক্রী মহল একের পর এক গুজব ছড়িয়ে যাচ্ছে, আপনারা গুজবে কান দেবেন না। বিশেষ করে মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষায় অবিভাবকসহ সচেতন মহলকে সতর্কদৃষ্টি রাখার অনুরোধ রাখেন। পাশাপাশি সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং যৌন হয়রানি, বাল্যবিবাহ, কিশোর গ্যাং এবং গুজব সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সর্বস্তরের মানুষকে সোচ্চার থাকার আহ্বান জানান কুমিল্লা পুলিশ সুপার।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোহাম্মদ রিহান উদ্দিন, অধ্যক্ষ, কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট। এছাড়াও অনুষ্ঠানে পলিটেকনিক ইন্সটিটিউট এর শিক্ষক-শিক্ষাকা, ছাত্র-ছাত্রী, পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনীতিবিদ, মানবাধিকার সংগঠনের নেত্রীবৃন্দ ও এলাকার সুধী জনরা উপস্থিত ছিলেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৮ নভেম্বর ২০১৯/ইকবাল