-
- রাজনীতি, শিক্ষা, সারাদেশে
- গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত
- আপডেট সময় November, 25, 2019, 1:22 am
- 242 বার পড়া হয়েছে
আবু তালহা তোফায়েল,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ

গত ২৩ নভেম্বর শানিবার বিকাল ৩টায় গোয়াইনঘাট উপজেলা সদরে- শতাব্দীর প্রাচীনতম রাজনৈতিক সংগঠন, হক্ব হক্বানিয়তের সাদা কালো বদরী পতাকাবাহী সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ছাত্র সংগঠন- ছাত্র জমিয়ত বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলার কাউন্সিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি হাফিজ জাকির হুসাইনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল আজিজ।তিনি বলেন- জমিয়তের শতবছরের ইতিহাসে কখনো টাকা কিংবা রক্তের বিনিময়ে পদ পদবী বিক্রি হয়নি। সততা, ন্যায় নিষ্ঠতা ও কুরানি আইন সুশাসন প্রতিষ্ঠায় জমিয়ত কাজ করে যাচ্ছে, তারি আদর্শে ছাত্র সংগঠনের পথচলা। তাই এমন মনোভাব নিয়ে বর্তমান উপজেলা ছাত্র জমিয়তের প্রত্যেকটা কর্মীর মাধ্যমে গোয়াইনঘাট উপজেলায় জমিয়তের দাওয়াত পৌছবে ইনশাআল্লাহ।বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা আব্দুল মতিন, যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, সিলেট জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ছাত্রনেতা ফয়েজ আহমেদ, গোয়াইনঘাট জমিয়তের সহ সম্পাদক মাওলানা রফিক আহমদ প্রমুখ।কাউন্সিলে সর্বসম্মতিক্রমে হাফিজ মাওলানা জাকির হুসাইনকে সভাপতি, মুহসিন আহমদকে সিনিয়র সহ-সভাপতি, হাফিজ ওলিউর রহমানকে সেক্রেটারি, হাফিজ সুহাইলকে যুগ্ম সম্পাদক, হাফিজ আফজাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক, তোফায়েল আহমদকে সহ সাংগঠনিক সম্পাদক, আবু তালহা তোফায়েলকে প্রচার সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
.প্রাইভেট ডিটেকটিভ/২৫ নভেম্বর ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর