আনুষ্ঠানিকভাবে ১১ নভেম্বর, সোমবারে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে “আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ” এর যাত্রা শুরু হয়। অনু্ষ্ঠানের শুরুতেই পবিত্র কোরঅান থেকে তেলাওয়াত করেন নোমান আহমেদ।অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নূর উদ্দীন স্যারের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের ডিরেক্টর হাবিব উল্লাহ বাহারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ডিরেক্টর মাস্টার আবুল হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন পূবালী ব্যাংকের ম্যানেজার আলীম উদ্দীন।টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন প্রবাসী ঐক্য পরিষদের সেক্রেটারি আলী আহমেদ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিমান বাহিনীর সম্মানিত সদস্য হারুন-অর-রশিদ।অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন তরুণ ডিরেক্টর আলমগির হোসেন (উচ্চতর গণিত শিক্ষক), সমাজসেবী হাবিব আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী সালেহ রাজা, তোফায়েল আহমদ, রুহুল আহমেদ, ময়নুল আহমেদ, নাসির উদ্দীন এবং প্রবাসী জিল্লুর রহমান।বক্তারা বক্তব্যে শিক্ষার মান উন্নয়নে সকল প্রকার সহযোগীতা করার অজ্ঞীকার প্রার্থনা করেন, মান সম্মত শিক্ষা নিশ্চায়নে ডিরেক্টরগন প্রতিশ্রুতি প্রদান করেন তাদের বক্তব্যের মাধ্যমে এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগীতা কামনা করেন।
প্রাইভেট ডিটেকটিভ/১৭ নভেম্বর ২০১৯/ইকবাল