April 16, 2026, 2:06 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বেনাপোলে বৈদেশীক মুদ্রা সহ একজন পাসপোর্টযাত্রী আটক

বেনাপোলে বৈদেশীক মুদ্রা সহ একজন পাসপোর্টযাত্রী আটক

mostbet


বেনাপোল থেকে এনামুল হক॥
বেনাপোল চেকপোস্টের সাদিপুর মোড় থেকে মাহমুদুল হাসান লিটন (৩৫) নামে একজন মুদ্রাপাচারকারি পাসপের্টযাত্রীকে ভারত থেকে ফেরার সময় ২২৫০০ ইউএস ডলার (বাংলাদেশী সমমানের ১৮৩৩৭৫০ টাকা)সহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)। আটককৃত মাহামুদুল হাসান নেত্রোকোনা জেলার কেন্দুয়া উপজেলার বৈবাটি গ্রামের আব্দুল আজিজের ছেলে। তার পাসপোর্ট নং বি কিউ- ০১৪২৪১৪ বুধবার সকাল ৮টার সময় বিজিবির নিজস্ব গোয়েন্দা আব্দুল করিম ও সিপাই নজরুল ইসলাম তাকে আটক করে।

বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল ওহাব বলেন বিজিবির নিজস্ব গোয়েন্দা আব্দুল করিম সিপাই নজরুল ইসলামকে নিয়ে লিটন নামে এক পাসপোর্টযাত্রীকে ক্যাম্পে ডেকে আনে। পরে তার ব্যাগ শরীর জুতা তল্লাশি করে জুতার ভিতর থেকে ২২৫০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়। যার বাংলাদেশী সমমানের ১৮ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা। তিনি আরো জানান আটককৃত লিটনকে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর