April 17, 2026, 12:40 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

ভারতীয় মদের চালান নিয়ে যাবার পথে শিবির সভাপতির ভাই সহ তিন জন গ্রেফতার

ভারতীয় মদের চালান নিয়ে যাবার পথে শিবির সভাপতির ভাই সহ তিন জন গ্রেফতার
সিলেট প্রতিনিধি

mostbet


সুনামগঞ্জে ভারতীয় মদের চালান নিয়ে যাবার পথে থানা পুলিশ মঙ্গলবার রাতে শিবির সভাপতির ভাই সহ তিন   মাদক চোরাকারবারীকে গ্রেফতার করেছে।’ গ্রেফতারকৃতরা হল, জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের রামপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শফিকুল ইসলাম, একই গ্রামের হুসিয়ার আলীর ছেলে সাইদুর রহমান তোফায়েল ও নুরুল্লাপুর গ্রামের সাজিদ আলীর ছেলে বাবুল মিয়া। গ্রেফতারকৃতদের মধ্যে শফিকুল ছাতক উপজেলার উওর শাখা শিবিরের সাবেক সভাপতি নুরুল ইসলামের সহোদর ছোট ভাই।’
জানা গেছে, উপজেলার জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টহল দল মঙ্গলবার রাতে জাউয়া বাজারের পাইগাও পয়েন্টে অভিযান চালিয়ে শফিকুল ইসলাম, বাবুল মিয়া ও সাইদুর রহমান তোফায়েলকে সিএনজি চালিত অটোরিক্সা করে মাদকের চালান নিয়ে যাবার পথে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ১৬১ বোতল মদসহ আটক করে।’
ছাতক থানার ওসি মো. আতিকুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মঙ্গলবার রাতে থানায় মামলা দায়েরের পর বুধবার আদালতের হাজির করা হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করেন জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।’

Share Button

     এ জাতীয় আরো খবর