April 13, 2026, 9:52 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

অর্থাভাবে বিশ্ববিদ্যালয় ভর্তি হতে পাচ্ছেন না চিলমারীর মেধাবী শিক্ষার্থী আবু হাসান

আরিফুল ইসলাম,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

mostbet

কুড়িগ্রামের চিলমারী উপজেলার মেধাবী শিক্ষার্থী আবু হাসান বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও অর্থাভাবে ভর্তি হতে পারছে না।চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের ঠগের হাট ফৈলামারী গ্রামের হোসেন আলীর কন্যা মোছাঃ হাসনা বেগমের বিয়ে হয় উলিপুর উপজেলায়। আবু হাসানের বাবার নাম চাঁদ মিয়া। কিন্তু আবু হাসানের জন্মের পরপরই তার মায়ের ডিভোর্স হয়ে যায়। ছোট্ট ছেলে আবু হাসানকে নিয়ে মা হাছনা বেগম চলে আসেন বাড়ীতে। সেই থেকে হাসনা বেগম অন্যের বাড়ীতে ঝি‘য়ের কাজ করে অনেক কষ্টে আবু হাসানকে লালন পালন করে। কিন্তু আর্থিক সংকটে তার লেখাপড়া চালানো খুব জটিল হয়ে পড়ে। তখন তার মা চলে যায় ঢাকায়। ঢাকায় অন্যের বাসায় ঝিয়ের কাজ করে যে সামান্য আয় হয় তা দিয়েই চলে ছেলে আবু হাসানের লেখাপড়া। আবু হাসান কনান মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ- ৫ পেয়ে উলিপুর এমএস কলেজে ভর্তি হয়। অর্থকষ্টে ৩.৮৩ পেয়ে এইচএসসি পাশ করেন সে। অদম্য মেধাবী এই শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় এর ‘বি’ ইউনিটে ৪২তম অবস্থানে থেকেও ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। এমতাবস্থায় মেধাবী শিক্ষার্থীর পাশে সমাজের বিত্তবানরা এগিয়ে এলে তার ভর্তি নিশ্চিত হতে পারে। পেতে পারে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ। যোগাযোগ করতে পারেন ০১৭৮০-৭১১৬৫৬ এই নম্বরে।

প্রাইভেট ডিটেকটিভ/১০ নভেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর