April 9, 2026, 3:12 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

২ জানুয়ারি সুপ্রিমকোর্ট দিবস : অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি

২ জানুয়ারি সুপ্রিমকোর্ট দিবস : অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি

ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet

আগামি ২ জানুয়ারি সুপ্রিমকোর্ট দিবস পালন করা হবে। সুপ্রিমকোর্ট প্রশাসনের পক্ষ থেকে প্রতি বছর ১৮ ডিসেম্বর দিবসটি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হলেও আদালতের অবকাশকালীন ছুটি থাকায় এবার ২ জানুয়ারি দিবসটি উদযাপন করা হবে। গত ২৫ অক্টোবর সুপ্রিমকোর্টের ফুল কোর্ট সভায় এ দিবস পালন করার সিদ্ধান্ত নেয়া হয়। সুপ্রিমকোর্ট দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে সুপ্রিমকোর্ট প্রশাসন। সুপ্রিমকোর্টের জাজেস স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, সুপ্রিমকোর্টের উভয়পক্ষের বিচারপতিগণ, সুপ্রিমকোর্টের আইনজীবীগণসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। হাইকোর্টের ডেপুটি রেজিষ্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আক্তারুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ জানুয়ারি সুপ্রিমকোর্টের সকল কর্মকর্তা কর্মচারীগণকে আবশ্যিকভাবে পরিচয়পত্র বহন করতে হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর