March 25, 2026, 12:40 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

আজ কুমারী পূজা

 

অনলাইন নিউজঃ 

 

পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ রোববার। দুর্গতিনাশিনী দেবী মা দুর্গা মহাঅষ্টমী তিথিতে নবরূপে ধরায় অধিষ্ঠিত হয়েছেন। আজ সকালে দেবী দুর্গার মহাঅষ্টমীবিহীত পূজা, কল্পরম্ভ। পূজা শেষে প্রতিটি মন্দির ও পূজামণ্ডপে ভক্তরা দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবেন। মহাঅষ্টমী ও মহানবমীর তিথির সংযোগ সময়ে সন্ধিপূজার মধ্য দিয়ে শেষ হবে ‘মহাঅষ্টমী’।

এদিন রামকৃষ্ণ মঠ ও মিশনসহ বিভিন্ন মন্দিরে জাঁকজমকপূর্ণভাবে ‘কুমারী পূজা’ অনুষ্ঠিত হবে। এ দিনের প্রধান আকর্ষণ থাকবে কুমারী পূজা। কুমারী পূজার জন্য মাতৃভাবের পবিত্রতার প্রতীক অল্পবয়সী একটি মেয়েকে কুমারী হিসেবে মনোনীত করা হয়।

এদিকে গতকাল শনিবার ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মহাসপ্তমী উদযাপিত হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে ধুপ-ধূনো, বেল-তুলসী আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দনসহ ১৬টি উপাচার দিয়ে দেবী দুর্গাকে পূজা করা হয়। ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হয়। সব পূজামণ্ডপে দুর্গতিনাশিনী দেবী দুর্গার আশীর্বাদ চেয়ে ভক্তরা অঞ্জলি প্রদান করেন। এরপর মহাপ্রসাদ বিতরণ করা হয়।

মহাসপ্তমীতে ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টা ও জয়ধ্বনির মুহুর্মুহু শব্দ আর ভক্তদের পূজা অর্চনায় পূজামণ্ডপগুলো মুখরিত হয়ে ওঠে। আনন্দে, ভক্তিতে মাতোয়ারা ভক্তরা ধূপদানি নিয়ে নেচে নেচে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে দেবী দুর্গাকে। অধিকাংশ পূজামণ্ডপ ঘিরে আনন্দঘন পরিবেশ দেখা গেছে।

যথারীতি সব পূজামণ্ডপেই নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‌্যাব, আনসার, গোয়েন্দা সংস্থার সদস্য ও পূজা কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেন।

 

Share Button

     এ জাতীয় আরো খবর