January 13, 2026, 2:41 pm

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

তালায় আন্তঃ ফুটবল টূর্নামেন্টে কুমিরা হাইস্কুল চ্যাম্পিয়ন

নজরুল ইসলাম,তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

mostbet mostbet

সাতক্ষীরার তালায় ৪৮তম জাতীয় (স্কুল,মাদ্রাসা ও কারিগরি) গ্রীস্মকালীন আন্তঃ ফুটবল টূর্নামেন্টে কুমিরা বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। গত ৮ সেপ্টেম্বর রবিবার  বিকালে কপোতাক্ষ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুমিরা বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ২-১ গোলের ব্যবধানে তালা শহীদ কামেল হাইস্কুলকে পরাজিত করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। পরবর্তীতে ট্রাইব্রেকারে কুমিরা বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল, উপজলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রভাষ কুমার দাশ, প্রধান শিক্ষক জগদীশ কুমার হালদার, শক্তি পদ কর, শিক্ষক মোঃ মিজানুর রহমান, মোঃ ওসমান আলী প্রমুখ।খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোঃ আসাদুল ইসলাম এবং লাইন্সম্যানের দায়িত্ব পালন করেন মাহমুদুল ইসলাম ও মোঃ মাসুম পাড়। শত শত দর্শক খেলাটি উপভোগ করেন। অপরদিকে কাবাডি (বালক) খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এবং কাবাডি (বালিকা) কুমিরা বহুমুখী উচ্চ বালিকা বিদ্যালয় ওয়াক ওভঅর পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/০৯ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর