April 15, 2026, 12:57 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

গোবিন্দগঞ্জে আশা’র তিন দিনব্যাপি ফিজিওথেরাপীর উদ্বোধন

গোবিন্দগঞ্জে আশা’র তিন দিনব্যাপি ফিজিওথেরাপীর উদ্বোধন

mostbet

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি


গাইবান্ধার গোবিন্দগঞ্জে আশা’র ৩দিন ব্যাপি ফিজিওথেরাপী ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। আশা’র নাকাইহাট ব্রাঞ্চের আয়োজনে অনুষ্ঠিত উক্ত ফিজিওথেরাপীর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার নাকাইহাট ইউনিয়নের কালুগাড়ী বাসাপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠপ্রাঙ্গণে সৈয়দ আলীর সভাপতিতে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান আজাদ, রংপুর বিভাগ হেড ফিল্ড এডমিন আলী আজগর ভুঁইয়া, নাকাইহাট ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ প্রমূখ। এছাড়া ফিজিওথেরাপী ডাক্তারগণের মধ্যে উপস্থিত ছিলেন ডা. নজরুল ইসলাম সহকারি অধ্যাপক পঙ্গুহাসপাতাল ঢাকা, ডা. নিরুপন চন্দ্র মন্ডল, ডা. জোবায়ের আলম ও ডা. মিলটন রায়।

Share Button

     এ জাতীয় আরো খবর