April 13, 2026, 4:01 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সিরাজগঞ্জে ৫ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগ

সিরাজগঞ্জে ৫ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগ
মোঃ ইকবাল হাসান সরকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

mostbet

সিরাগঞ্জের কামারখন্দে জমি থেকে মুলা মুলা তোলায় রিফাত নামের ৫ বছরের এক শিশুকে হাত-পা বেধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। রিফাত কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের বড়কুড়া গ্রামের চা বিক্রেতা মুকুল প্রাং এর ছেলে।

শিশু রিফোতের মা বুলবুলি বেগম অভিযোগ করে বলেন,গত রবিবার আমার ছেলে রিফাত বাড়ীর পাশে একই গ্রামের আজিজুল হক সরকারের ছেলে খোকনের জমি থেকে একটি মুলা তোলায় খোকন আমার ছেলেকে হাত-পা বেধে জমিতে নিয়ে গিয়ে বেধর মারপিট ও জোরপূর্বক তার মুখে মুলা ঢেলে দিয়ে বলে মুলা তুলেছিস মুলা খা।

এক পর্যায়ে আমার ছেলে জ্ঞান হারিয়ে ফেলে। পরে ঘটনার দিন সন্ধ্যায় শিশু রিফাতকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র এ ভর্তি করা হয়। শিশুটির মা আরো বলেন,বিষয়টি ধামাচাপা দেবার জন্য বিবাদী আমাদের চাপ প্রয়োগ করছে এবং বলছেন এ ঘটনা আমরা সামাজিক ভাবে সমাধান করবো। বর্তমানে শিশু রিফাত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের মহিলা ওয়ার্ডের ১৩ নং বিছানায় চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় জমির মালিক খোকন বলেন,রিফাত আমার জমির মুলা নষ্ট করেছে তাই রিফাতকে জোর করে তুলে নিয়ে গিয়ে মুলা খাইয়েছি। আমি রিফাতের কোন হাত-পা বাধিনি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এস এম সুমনুল হক বলেন,শিশুটি মারাতœক ভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে। তার ডান চোখের কোনে  একটি আচরের দাগ রয়েছে। শিশুটির নিচের ঠোটের বাম পাশে কেটে যাওয়া ব্যাপক রক্তক্ষরন হয়েছে। তার শরীরের পিঠে চামড়া ফুলা ও প্রচন্ড ব্যাথা রয়েছে। প্রচন্ড মানসিক নির্যাতনের কারনে শিশুটি কথা বলা বন্ধ হয়ে গেছে এবং কাউকে চিনতে পারছে না। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও মানসিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। কামার খন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান বলেন,এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের করেনি। তবে শিশুটির খবরাখবর নেয়ার জন্য হাসপাতালে অফিসার পাঠানো হবে। যদি বাদী অভিযোগ করেন তবে মামলা গ্রহন করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর