ডিটেকটিভ নিউজ ডেস্ক

ফেসবুক আইডি হ্যাক করে চাঁদা দাবি করছে একটি চক্র | আর চাঁদা না দেওয়ায় কয়েকজনের ফেসবুকে আপত্তিকর পোস্ট করে জুড়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে৷
খোঁজ নিয়ে জানা গেছে, কৌশলে একজনের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার পর ওই অ্যাকাউন্টের বন্ধু তালিকায় ঢুঁ মারছে চক্রটি। বন্ধু তালিকার ঘনিষ্ঠ কারও সঙ্গে কথা (চ্যাটিং) বলে কৌশলে তাঁর মেইল আইডি ও পাসওয়ার্ড নিয়ে তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে। পরে অন্য কারও ফেসবুক অ্যাকাউন্ট থেকে হ্যাকিংয়ের শিকার ফেসবুক অ্যাকাউন্টে কথা বললে অপর প্রান্ত থেকে দাবি করা হচ্ছে টাকা। দর-কষাকষি করে টাকা দিয়ে ফেসবুক আইডি ফেরত পাচ্ছেন। টাকা বলতে, ফেসবুকে একটি নির্দিষ্ট মুঠোফোন কোম্পানির কার্ডের গোপন নম্বর পাঠাতে হচ্ছে ওই চক্রটির কাছে।
এমন একজন ভুক্তভোগী হাফিজুর রহমান মকুল, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড, জনবীমা এরিয়া-০৩, ডেপুটি এরিয়া ইনচার্জ। তার নামে ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে বলে তিনি ফোনে দাবি করেছেন এবং তার বন্ধু বান্ধব, আত্মীয়-স্বজনকে বিভিন্ন ধরণের ছবি পোস্ট করে টাকা দাবি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার ২৬ ডিসেম্বর ২০১৭ ইং সকাল থেকে হাফিজুর রহমান মকুল নামে আইডি খুলতে পারছে না। এর আগেও তার আইডি হ্যাক করা হয়েছে।
বিভিন্ন মাধ্যমে বিভিন্ন কারণ দেখিয়ে তার কাছে টাকার ডিমান্ড করা হয়েছে। তার আইডিতে অনাকাঙ্ক্ষিত কোন কিছু পোস্ট করে বিভ্রান্ত ছড়াতে পারে বলে তিনি মনে করেছেন। তবে তিনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন এবং সকল ধরনের প্রতারণার ফাঁদ থেকে সতর্ক থাকার অনুরোধ করেছেন।