-
- ধর্ম, সারাদেশে
- মৌলেফো’র ২০১৯-২১ সেশনের অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্টান সম্পন্ন
- আপডেট সময় August, 21, 2019, 12:58 am
- 235 বার পড়া হয়েছে
রিপন মিয়া,মৌলভীবাজার সদর প্রতিনিধিঃ

গত ২০/০৮/১৯ইং, রোজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকার সময় শহরের কুসুমবাগ এলাকায় ক্যাফে পাপড়িকা রেষ্টুরেন্টে মৌলভীবাজার লেখক ফোরাম (মৌলেফো)-এর অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্টিত হয় ।মৌলভীবাজার লেখক ফোরাম(মৌলেফো)- এর নবগঠিত কমিটির সভাপতি এইচ কে আব্দুর রাহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম কে হাসান ইমরানের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান আলোচক এর বক্তব্য রাখেন মৌলেফো’র উপদেষ্টা জনাব কবি জুনেদ বিন জামান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মৌলেফো’র উপদেষ্টা জনাব কবি এম এ মুবিন, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মৌলেফো’র সদ্য সাবেক সভাপতি কবি মাও লোকমান খান নবীন, আরও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলেফো’র সাহিত্য সম্পাদিকা কবি মুহিবা ইসলাম মৌরী, সাংগঠনিক সম্পাদক কবি এম এ সুফিয়ান, শিক্ষা ওসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কবি ও সাংবাদিক খালিদ সাইফুল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদিকা কবি সাবরিন সুলতানা রিমি, সহ-সাধারণ সম্পাদক কবি জুবেদ আহমদ, অর্থ সম্পাদক কবি সোহান বেগ প্রমুখ ।বক্তারা তাদের বক্তব্যে বলেন, মৌলভীবাজার লেখক ফোরাম (মৌলেফো) হলো একটি আদর্শবাদী সাহিত্য সংগঠন এবং এই সংগঠনের প্রধান স্লোগান হল সু-সাহিত্যের অন্বেষণে পথচলা । এরই পথ ধরে সবাই কে সংঘবদ্ধ হয়ে পথ চলার আহবান জানিয়ে মৌলেফো’র নব কমিটির মাধ্যমে বিশ্বের আনাচেকানাচে মৌলেফো’র সুনাম পৌঁছে যাক এই আশা ব্যক্ত করেন ।পরিশেষে, মৌলভীবাজার লেখক ফোরাম (মৌলেফো)-এর নব কমিটির সভাপতি এইচ কে আব্দুর রাহমানের সমাপনী বক্তব্যের মাধ্যমে সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে অনুষ্টান সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রাইভেট ডিটেকটিভ/২১ আগস্ট ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর