March 24, 2026, 2:02 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কোম্পানিগঞ্জ যুব জমিয়তের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

আবু তালহা তুফায়েল :
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর যুব সংগঠন “যুব জমিয়ত বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখা”র উদ্যোগে ১৮ আগস্ট (রবিবার) বিকাল ৫টায়- কোম্পানিগঞ্জ খাগাইল বাজারে, মাওলানা জফির উদ্দিন এর সভাপতিত্বে এবং মাওলানা জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয় ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় যুব জমিয়তের সহ-সভাপতি ও বর্তমান সিলেট জেলা জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক এবং গোয়াইনঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ। তিনি বলেন শতাব্দীর প্রাচীনতম রাজনৈতিক সংগঠন জমিয়তের কাজকে এগিয়ে নিতে হবে, এব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ভারতবর্ষের স্বাধীনতার অগ্রসৈনীক জমিয়ত-ই বা নেতৃত্বদানকারী জমিয়ত-ই। এই ইতিহাস সবাইকে জানাতে হবে। তিনি বলেন নতুন প্রজন্মের ইতিহাসবিদরা ভারতবর্ষের ইতিহাস রচিত করার সময় জমিয়তকে মায়নাস করে; কিন্তু তারা জানেনা যে জমিয়তকে মায়নাস করে ভারতবর্ষের ইতিহাস কখনো সম্পন্ন হবেনা। সেটা হবে অসম্পূর্ণ ইতিহাস। তিনি আরো বলেন যে জমিয়ত মহাসচিব আল্লামা নূর হুসাইন ক্বাসেমী সর্বদাই বলে থাকেন “কাজের নাম ইসমে আজম”। নিজ দায়িত্বে কাজ করে যাও, সফলতা একদিন নিশ্চয় আসবেই আসবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন যে সর্বদা কর্মি হয়ে কাজ করার চেষ্টা করলে সফলতা আসবে, নেতা হয়ে নয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা মুহাম্মদ আলী, সিলেট জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ-প্রচার সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, সিলেট জেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/১৯ আগস্ট ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর