April 9, 2026, 9:29 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

নগরকান্দায় কাজের মেয়েকে ওষুধ খাইয়ে গর্ভপাতের অভিযোগ

নগরকান্দায় কাজের মেয়েকে ওষুধ খাইয়ে গর্ভপাতের অভিযোগ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি


ফরিদপুরের নগরকান্দায় কাজের মেয়েকে ঔষুধ খাইয়ে গর্ভপাতের অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের জামাল শেখের মেয়ে শারমিন (১৭)কে দাদপুর গ্রামের মৃত বাবু শেখের ছেলে মাহফুজ (২২) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করায় শারমিন অন্তঃসত্ত্বা হয় বলে জানান শারমিন। মাহফুজ শারমিনকে ঔষুধ খাইয়ে গর্ভপাত করে। আজকাল বিয়ে করবে বলে আশ^াস দিয়ে অসংখ্য বার শারমিনের সাথে শারীরিক মেলামেশা করায়। এ বিষয়ে শারমিন তার পিতামাতাকে জানালে স্থানীয় সালিশ মাধ্যমে সুবিচার না পেয়ে থানায় অভিযোগ দায়ের করে। ধর্ষক মাহফুজের পরিবার প্রভাবশালী হওয়ায় ধর্ষিতার পরিবারের উপর হুমকি-ধামকি ও ভয়-ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেন। শারমিন প্রায়ই ২ বছর যাবৎ মাহফুজদের বাড়িতে কাজের মেয়ে হিসেবে কাজ করে। ধর্ষক মাহফুজ এই ঘটনা জানাজানি হওয়ার পর এলাকা ছেড়ে পালিয়ে রয়েছে। মাহফুজ গা ঢাকা দেয়ায় তার বক্তব্য জানা যায়নি। তবে মাহফুজের মা বলেন, যত টাকা লাগুক আমি ওদের সাথে বুঝবো, আমার টাকা আছে।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দিয়েছে ধর্ষিতার পরিবার। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

mostbet
Share Button

     এ জাতীয় আরো খবর