April 9, 2026, 6:12 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

মেহেরপুরে ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি, অস্ত্র উদ্ধার

মেহেরপুরে ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি, অস্ত্র উদ্ধার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মেহেরপুর সদর উপজেলার ‘ডাকাতির প্রস্তুতিকালে’ রায়হান হোসেন (৩৫) নামের একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে গ্রামবাসী। গত শনিবার রাত ১২টার দিকে সদর উপজেলার শ্যামপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। আটক রায়হান সদর উপজেলার শ্যামপুর গ্রামের ইউনুস আলীর ছেলে। সদর থানার ওসি রবিউল ইসলাম দাবি করেন, সদর উপজেলার শ্যামপুর ও উত্তর শালিকা মাঠের ভেতর একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছেÑএমন খবরে শ্যামপুর গ্রামবাসী চারদিক দিয়ে মাঠটি ঘিরে ফেলে। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও রায়হানকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে রায়হানকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চারটি বোমা ও দেশি অস্ত্র উদ্ধার করে পুলিশ। ওসি আরো দাবি করেন, রায়হান এলাকার চিহ্নিত ডাকাত। তার নামে জেলার তিন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও ডাকাতির তিনটি মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর