April 17, 2026, 11:27 am

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

যুক্তরাষ্ট্রের ওহাইওর বারে গুলি, নিহত ১০

যুক্তরাষ্ট্রের ওহাইওর বারে গুলি, নিহত ১০

mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

টেক্সাসে ওয়ালমার্টের বিপণিবিতানে বন্দুকধারীর গুলিতে ২০ জনের প্রাণহানির কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের ওহাইওতে একই ধরনের হামলা হয়েছে।

রাজ্যের অরেগন জেলার ডেটনে একটি পানশালার বাইরে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নয়জন এবং পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত অন্তত ১৬ জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডেটন পুলিশের এসিসট্যান্ট চিফ লেফটেন্যান্ট কর্নেল ম্যাট কারপার।

দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের  স্থানীয় সময় শনিবার রাত ১টার দিকে ওই বন্দুক হামলার পর পুলিশ ই-ফিফথ স্ট্রিট এবং ওয়েইন এভিনিউয়ের আশপাশের এলাকা ঘিরে ফেলে।

এফবিআইর সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন; জরুরি সেবার গাড়িগুলোও সেখানে অবস্থান নিয়েছে।

ডেটনের ই-ফিফথ স্ট্রিটে নেড পেপারস নামের একটি পানশালার বাইরে রাস্তায় বেশ কয়েকটি গুলির শব্দের পর আতঙ্কিত লোকজনকে নিরাপদ আশ্রয়ে ছুটতে দেখা গেছে সামাজিক যোগযোগ মাধ্যমে আসা কয়েকটি ভিডিওতে। হতাহত কয়েকজনকে হাসপাতালে নিতেও দেখা গেছে।

ঘটনার পরপরই ডেটনের পুলিশ এক টুইটার বার্তায় লোকজনকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়।

পুলিশ কর্মকর্তা ম্যাট কারপার জানিয়েছেন, ঘটনার পরপরই টহল পুলিশের সদস্যরা অল্প সময়েই বন্দুকধারীকে হত্যা করে। তবে হামলাকারীর বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি। টেক্সাসে ওয়ালমার্টের দোকানে এক বন্দুকধারীর হামলার কয়েক ঘণ্টার মধ্যে ওহাইওতে হামলার ঘটনা ঘটল।

টেক্সাসের এল পাসোর সিয়েলো ভিস্তা শপিং মলে ওয়াল মার্টের দোকানে শনিবার বেলা ১১টার দিকে ওই হামলায় ২০ জনের মৃত্যু হয় বলে রয়টার্স জানিয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর