December 5, 2025, 8:57 pm

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

ভোলা জেলা পুলিশ লাইন্সে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত

রাকিব হোসেন, ভোলাঃ

০৪ আগস্ট ১৯ খ্রিঃ তারিখ ভোলা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত ভোলা জেলা পুলিশ লাইন্সে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত হয়।প্যারেডে কমান্ডার হিসেবে ছিলেন জনাব মীর মোঃশাফিন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন), ভোলা জেলা।উক্ত প্যারেডে ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সরকার মোহাম্মদ কায়সার মহোদয় সালামী গ্রহণ করেন। সম্মানিত পুলিশ সুপার সালামী গ্রহণ শেষে অফিসার ও ফোর্সের উত্তম পোশাক পরিধান,প্যারেড অনুশীলন ও সুশৃংখল জীবন যাপন এর উপর দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।অতঃপর পুলিশ লাইন্সের সকল ইউনিট পরিদর্শন করেন। জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য সকল ইউনিটের অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।

প্রাইভেট ডিটেকটিভ/০৪ আগস্ট ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর