April 13, 2026, 8:19 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে যমুনার দূর্গম চরের প্রধানমন্ত্রীর উপহার পেল ১হাজার পরিবার

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর) প্রতিনিধিঃ

mostbet

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি’র পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটি’র সাধারণ

সম্পাদক ওবায়দুল কাদের ও ত্রাণ পূর্ণবাসন বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীর সহযোগিতায় জামালপুরের ইসলামপুরে ১হাজার বন্যার্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে।বন্যা কবলিত যমুনার দূর্গম চর উপজেলার সাপধরী ইউনিয়নের শনিবার দিনব্যাপী চেঙ্গানিয়ার চর,কাশারীডোবা ও মন্ডলপাড়া গ্রামে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে সংসদ সদস্য আলহাজ¦ ফরিদুল হক খান দুলাল,জামালপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা,জামালপুর জেলা প্রশাসক আহমেদ কবীর, বিজিবি কর্নেল নজরুল ইসলাম, জামালপুর জেলা পুলিশ সুপার বাছির উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান,র‌্যাব জামালপুরের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি জুনাঈদ আফ্রাদ,ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.জামাল আব্দুন নাছের বাবুল,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান,ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া বন্যার্তদের হাতে ত্রান সামগ্রী তুলে দেন।এ সময় ভাইস চেয়ারম্যান আ:খালেক বিএসসি,রোজিনা আক্তার চায়না,জেলা পরিষদ সদস্য আঃ রাজ্জাক রাল মিয়া,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান আনছারী,সাপধরী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, চিনাডুলী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম ও বেলগাছা ইউপি চেয়ারম্যান আ: মালেকসহ উপজেলা ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা ছেলে ধরা নিয়ে গুজব,বাল্য বিবাহ মাদক,জুয়া বিষয়ে সবাইকে সচেতন থাকার আহবান জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগীতা করার আহবান জানান।

প্রাইভেট ডিটেকটিভ/০৪ আগস্ট ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর