March 11, 2026, 1:30 pm

সংবাদ শিরোনাম
আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী

মোরেলগঞ্জে ভ্যান চাপায় স্কুল ছাত্রী নিহত

এইচ এম জসিম উদ্দিন,মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে ব্যাটারি চালিত ভ্যানের চাপায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রী নিহত হয়েছে। নিহত সাতুল ইসলাম সৃষ্টি (১১) উপজেলার গোয়ালবাড়ীয়া গ্রামের রসুল হাওলাদারের মেয়ে ও ১১৩নং উত্তর সুতালড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। ওই স্কুলের প্রধান শিক্ষক সমীর প্রতাপ রায় জানান, রোববার বাংলা পরীক্ষা দেয়ার জন্য স্কুলে আসার সময় সকাল ১১টার দিকে বারইখালী-তেতুলবাড়ীয়া সড়কের বেপারীর বাড়ির সমানে একটি মাল বোঝাই ব্যাটারীচালিত ভ্যানের চাপায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন সাতুল ইসলামকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাইভেট ডিটেকটিভ/০৪ আগস্ট ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর