March 11, 2026, 12:38 pm

সংবাদ শিরোনাম
আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামি ১২ আগস্ট দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মুহাম্মদ আবদুল্লাহ। এর আগে গত বৃহস্পতিবার সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়। আগামি ১০ আগস্ট সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত রমজান মাসের শেষে ঈদের চাঁদ দেখা নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়। সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর কমিটির সভাপতি চাঁদ দেখতে না পাওয়ার ঘোষণা দেন। পরে রাত ১০টার পর আবার বৈঠক করে চাঁদ দেখা যাওয়ার কথা বলে পরের দিন ঈদ উদযাপনের ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী।

Share Button

     এ জাতীয় আরো খবর