April 16, 2026, 1:28 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

চঞ্চলের সঙ্গে এরা কারা?

চঞ্চলের সঙ্গে এরা কারা?

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

 

‘টাউট’ নামের একটি নাটক গত ঈদে প্রচার হয়েছিল । যেখানে প্রতারক হিসেবে হাজির হয়েছিলেন প্রশংসিত অভিনেতা চঞ্চল চৌধুরী। এবার চতুর্থবারের মতো একই ভূমিকায় আসছেন তিনি।

কিন্তু বরাবরের মতোই কাজের ধরন পালটেছেন। প্রতারণা করতে ধারণ করেছেন নতুন বেশ। কী সেটাÑজানতে চাওয়া হয়েছিল চঞ্চল চৌধুরীকে।

‘গল্পটা বললে হয়তো মজাটা নষ্ট হয়ে যাবে। এটুকু বলা যায়, এবারও টাউট হিসেবে হাজির হবো। যেখানে নারী সংক্রান্ত বিষয় থাকবে। তবে বরাবরের মতো সচেতনতার জন্য এখানে কিছু বার্তাও থাকছে। জানানো হবে, অপরাধ করে কেউ পার পায় না।’

বৃন্দাবন দাশের লেখা ‘টাউট’ সিরিজের এই নাটকটি পরিচালনা করছেন সকাল আহমেদ। এবারের নাটকটির নাম রাখা হয়েছে ‘বিশ্ব টাউট’।

জানা যায়, একটা সংঘবদ্ধচক্র প্রেমের ফাঁদে ফেলে নারীদের অপহরণ কিংবা অনৈতিক সম্পর্কে জড়িয়ে ব্ল্যাকমেইল করে থাকে। তাদের নিয়েই এর গল্প।

চঞ্চল ও তার স্ত্রী শাহনাজ খুশিকে প্রতারক হিসেবে দেখা যাবে। এতে কেন্দ্রীয় ভূমিকায় থাকবেন সারিকা।

নির্মাতা সকাল আহমেদ জানান, আসছে ঈদে ‘বিশ্ব টাউট’ নাটকটি প্রচার হবে বাংলাভিশনে।

Share Button

     এ জাতীয় আরো খবর