February 11, 2026, 6:56 pm

সংবাদ শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন

‘বয়েজ হোস্টেল’-এ থাকছেন তাসনিয়া

‘বয়েজ হোস্টেল’-এ থাকছেন তাসনিয়া

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

নিশোর সঙ্গে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকে অভিনয়ের সুবাদে বেশ প্রশংসিত হন তাসনিয়া ফারিন। ‘ফার্স্ট ইয়ার ডেম কেয়ার-টু’ বা ‘লাভ অ্যান্ড লস্ট’-এর মাধ্যমেও আলোচিত হন এই তরুণ শিল্পী।

এবার তিনি আসছেন ‘বয়েজ হোস্টেল’ নিয়ে। বন্ধু দিবস উপলক্ষে এটি নির্মিত হয়েছে। সমকালীন তারুণ্যের বন্ধুত্ব, ভালোলাগা, দুরন্তপনার দিনযাপনের গল্পে নির্মিত নাটকটি লিখেছেন মোহন আহমেদ। পরিচালনাও করেছেন তিনি।

এতে ফারিনের বিপরীতে আছেন মুশফিক ফারহান। নাটকে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তাসনিয়া ফারিন বলেন, ‘এই নাটকের শুটিংয়ের সময় বৃষ্টিতে বিপাকে পড়েছিলাম। কিন্তু সেই বিপত্তি কাটিয়ে সবাই মজা করে কাজটি করেছি। আমি নিশ্চিত যে দর্শক এটি থেকে শতভাগ বিনোদন পাবে।’

মুশফিক ফারহান বলেন, ‘মজার গল্প। বন্ধু দিবসের কনটেন্ট হিসেবে এর চেয়ে ভালো কিছু হতে পারে না। এই কাজটি করতে গিয়ে আমরা প্রচুর মজা করেছি। তাই আশা করছি দর্শকরাও প্রচুর মজা পাবে।’

তারা ছাড়াও নাটকটির বিভিন্ন দৃশ্যে আরও অভিনয় করেছেন আনোয়ার হোসেন, তানজিম হাসান অনিক, সিয়াম নাসির, মনিরুল ইসলাম মনির, ফয়সাল হাসান, তুষার হাসান প্রমুখ।

রিং আইডির প্রযোজনায় এটি সরাসরি তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর