March 14, 2026, 10:46 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

ঝিকরগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ স্বামী-স্ত্রী আটক

বিল্লাল হুসাইন,যশোর জেলা ব্যুরো প্রধানঃ
যশোরের ঝিকরগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০০পিস ইয়াবা ট্যাবলেট সহ স্বামী-স্ত্রী গ্রেফতার হয়েছে। আটককৃত আসামীরা হল, ঝিকরগাছা পৌর সদরের কাউরিয়ার মুন্সিপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে (স্বামী) শহিদ (৩৬) ও শহিদের স্ত্রী সুমা বেগম। তার দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশ দাবি করেছে। ঝিকরগাছা থানা পুলিশের এএসআই জহুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্যের উপর বিশেষ অভিযানে মঙ্গলবার দিবাগত রাতে পর বুধবার রাত ২টা ২০মিনিটের সময় কাউরিয়ার মুন্সিপাড়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে শহিদের নিটক হতে ২০০পিস ও তার স্ত্রী সুমা বেগমের নিকট হতে ১০০পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের কে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। থানায় মামলা নং ২৫, তাং ৩১/০৭/২০১৯ইং। এসময় উপস্থিত ছিলেন, থানার এসআই হাফিজুর রহমান হাফিজ, সিরাজুল ইসলাম সিরাজ, এএসআই রাজন গাজী।
প্রাইভেট ডিটেকটিভ/০২ আগস্ট ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর