March 8, 2026, 12:53 am

সংবাদ শিরোনাম
জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান আখতারের আমার কিছু হলে দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে’—হারাগাছ সফর ঘিরে উত্তাপ ৩১ বছর পর রায়ের ছায়া: মিঠাপুকুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান দরিদ্রদের মধ্যে টাকা বিতরণ করছেন  ছবিঃফখরুল ইসলাম

শেখ হাসিনার বিরোধিতা করে লাভ নেই, তিনি গরীবের সরকার-পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

ফখরুল ইসলাম,জগন্নাথপুর (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

pin up pinup

জগন্নাথপুরে বক্তব্য রাখছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান               ছবিঃফখরুল ইসলাম

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, এক সময় আমরা পাকিস্তানের গোলাম

জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান দরিদ্রদের মধ্যে টাকা বিতরণ করছেন   ছবিঃফখরুল ইসলাম

ছিলাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন না করলে আজও আমাদেরকে পাকের গোলাম থাকতে হতো। তবে এখনো কিছু মানুষ গোলাম থাকতে চায়। তিনি বিরোধী দলের প্রতি বলেন, শেখ হাসিনার বিরোধিতা করে কোন লাভ নেই। কারণ তিনি গরীবের সরকার। শেখ হাসিনা দেশের কল্যানে দিনরাত কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে। মন্ত্রী বেকারদের প্রতি আহবান জানিয়ে বলেন, আপানারা কারো হাতের দিকে না থাকিয়ে নিজে কর্ম করুন। তাহলে আপনাদের ভাগ্যের পরিবর্তন আসবে। অভিভাবকদের প্রতি বলেন, আপনারদের সন্তানকে লেখাপড়া করিয়ে তাদের চোখ খুলে দিন। কারণ অশিক্ষিত মানুষ জাতির জন্য সবচেয়ে বড় অভিশাপ। মন্ত্রী জনগণকে আশ^স্থ করে বলেন, বন্যার পানি কমলে ভাঙাচোরা রাস্তাঘাটে কাজ শুরু হবে।গত ১ আগষ্ট বৃহস্পতিবার সুনামগঞ্জের জগন্নাথপুরে সুবিধাভোগীদের মধ্যে ভাতা বহি বিতরণ ও দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপলক্ষে নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান, উপজেলা আ.লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আকমল হোসেন, জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ¦ আবদুল মনাফ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী প্রমূখ। এ সময় জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া, পৌরসভার বর্তমান প্যানেল মেয়র শফিকুল হক, প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, পৌর কাউন্সিলর আবাব মিয়া, খলিলুর রহমান, নারী কাউন্সিলর মিনা রাণী পাল, কলকলিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হাসিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান, অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, আ.লীগ নেতা শহিদুল ইসলাম বকুল, জিল্লুর রশীদ লিল, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সহ-সম্পাদক ফিরোজ আলী, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলার কলকলিয়া ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন, সাধারণ সম্পাদক দিপক কান্তি দে দিপাল, রাণীগঞ্জ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ডা.ছদরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান, সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক হুমায়ূন কবির, আজিজুর রহমান, হুমায়ূন কবির ফরিদী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সালেহ আহমদ, যুবলীগ নেতা সাবেক মেম্বার নজরুল ইসলাম, রমজান আলী ছানা, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, ইউপি সদস্য সুজাত মিয়া, সাবেক মেম্বার আহমদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোতাহির আলী, উপজেলা সৈনিক লীগের সভাপতি ফারুক আলী তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, ছাত্রলীগ নেতা আবদুল মুকিত, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সাধারণ সম্পাদক শাহ রুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক সজিব রায় দুর্জয় সহ দলীয় নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা ভাতা বহি সুবিধাভোগী এবং দরিদ্র জনগোষ্ঠীর কয়েক হাজার জনতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একরামুল হোসেন ও গীতাপাঠ করেন ধীরেন্দ্র সুত্রধর। পরে সুবিধাভোগীদের মধ্যে ভাতা বহি ও দরিদ্রদের মধ্যে নগদ টাকা বিতরণ করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সহ অতিথিবৃন্দ।

প্রাইভেট ডিটেকটিভ/০২ আগস্ট ২০১৯/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর