জাবিউর আলম হিমু, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
নকল, ভেজাল, অনুমোদনহীন, মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং রেজিষ্ট্রাড চিকিৎসক এর ব্যবস্থাপত্র ছাড়া খোলা বাজারে এন্টিবায়োটিক বিক্রয় প্রতিরোধে গতকাল বাংলাদেশ ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্টস সমিতি শিবগঞ্জ আঞ্চলিক কমিটির উদ্যোগে আমতলী করতোয়া স্কুল চত্বরে সচেতনা মূলক সভা অনুষ্ঠিত হয়। অত্র সংগঠনের বগুড়া জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ ফিরোজ আহম্মেদ রিজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক রাজীব দাস। এ সময় বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, অত্র সংগঠনের নেতা আঃ মান্নান, জগলুর রহমান, ইউনুছ আলী করতোয়া স্কুলের পরিচালক মোঃ উকিল প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/০২ আগস্ট ২০১৯/ইকবাল