January 21, 2026, 3:18 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদৎ বার্ষির্কীতে- কলাপাড়ায় ৭৫ হাজার বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

পটুয়াখালী প্রতিনিধিঃ

mostbet

বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষির্কী উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় ৭৫ হাজার বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।গত বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে কলাপাড়া পৌর সভার সহযোগিতায় পৌর ভবনের সামনে এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী। পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যার এস.এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল প্রমুখ। এছাড়া এসময় উপজেলা আ.লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় প্রত্যেক শিক্ষার্থীর মাঝে দুটি করে পৌর সভার মাধ্যমে মোট দশ হাজার ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরন করা হয়। শেষে বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী পৌরসভার সামনে দুটি বৃক্ষ রোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্ধোধন করেন। পর্যায়ক্রমে বাকী চারা পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকায় বঙ্গবন্ধু সবুজ উদ্যানের জন্য রোপন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিতরন করা হবে।

প্রাইভেট ডিটেকটিভ/০২ আগস্ট ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর