April 13, 2026, 6:47 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বরিশালে ক্রিকেট খেলার দ্বন্দ্বে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

বরিশালে ক্রিকেট খেলার দ্বন্দ্বে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বরিশালে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আবির দাস নামে এক স্কুলছাত্রকে ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আবির নগরের ফলপট্টি এলাকায় জয় দাসের ছেলে। স্থানীয় আছমত আলী খান ইনস্টিটিউট থেকে এ বছর জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো। গতকাল শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পরে আবিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাবা জয় দাস। স্থানীয়রা জানান, গত শুক্রবার দুপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নগরের ফলপট্টি এলাকায় সহপাঠি মিরাজের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পরে আবির। একপর্যায়ে নগরের ফলপট্টি মন্দিরের সামনে পৌঁছালে আবিরকে ব্যাট দিয়ে মাথায় আঘাত করে মিরাজ। মিরাজও একই এলাকার বাবুলের ছেলে। তাৎক্ষণিক গুরুতর আহতাবস্থায় আবিরকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক গতকাল শনিবার ভোরে তাকে মৃত ঘোষণা করেন। বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের সেকেন্ড কর্মকর্তা সত্যরঞ্জন খাসকেল জানান, অনেকেই আমাকে ফোন করেছে, তবে বিষয়টি সম্পর্কে এখন পর্যন্ত আমি বা থানার কেউই অবগত নই। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর