January 21, 2026, 3:26 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

বান্দরবান প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা

রিমন পালিত,বান্দরবান প্রতিনিধিঃ

mostbet

বান্দরবান প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০১৯ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। গত ৩১ জুলাই বুধবার দুপুরে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে সকল সাংবাদিকদের উপস্থিতির সম্মতিক্রমে এই দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে দ্বি বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর সহ বান্দরবান প্রেসক্লাব ও জেলার কর্মরত সকল সাংবাদিক বৃন্দ।২০১৯ এর দ্বি বার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিটিভির বান্দরবান জেলা সংবাদদাতা মনিরুল ইসলাম মনু, সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নাছিরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এটিএন নিউজ ও এটিএন বাংলার বান্দরবান জেলা প্রতিনিধি মিনারুল হক, যুগ্ন সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাদেক হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মুসা ফারুকী।নির্বাচনের ফলাফল ঘোষণার পর অতিথিরা বলেন নির্বাচিত সকল প্রার্থীগণ তাদের আন্তরিকতা ও নিষ্ঠার মাধ্যমে বান্দরবানের প্রেসক্লাবকে আরও উন্নতির দিকে নিয়ে যাবে এবং বান্দরবান জেলায় কর্মরত সকল জেলা ও উপজেলা সাংবাদিকদের ঐক্যবদ্ধ হিসেবে কাজ করে বান্দরবানের সুনাম প্রতিটা দেশের মাঝে ছড়িয়ে দিবে এটা তারা আশা করছেন।

প্রাইভেট ডিটেকটিভ/০১ আগস্ট ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর