March 14, 2026, 11:53 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

বরিশালে নদীর ভাঙন রোধে বাঁশের বাঁধ

আবুল বাশার,বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়ন আইড়াল খাঁ নদীর ভাঙন  মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী  জনাব জাহিদ ফারুক শামিম এর উদ্দেগ্যে বাঁশের বেরা দিয়ে নদী ভাঙনের  বাধ নির্মানের কাজ  চলছে।স্হানীয়রা জানান,দীর্ঘ দিন যাবত এই নদী ভাঙন চলতে থাকায় বিলিন হয়েছে অনেক কৃষি জমি, বসতবাড়ি, মসজিদ, খেয়াঘাট ও বিভিন্ন  স্হাপনা।তারা আরো বলেন,নদী ভাঙনের কবলে এখনো রয়েছে দুটি মসজিদ ৮০-১০০ টি পরিবার এবং দুটি স্হানীয় বাজার একটি প্রাইমারী স্কুল ক্লিনিকসহ বিভিন্ন স্হাপনা। এগুলো যে  কোন সময় ভাঙনে বিলীন হয়ে যেতে পারতো।এলাকাবাসীর এই সমস্যার কথা মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী মহোদয় বরিশাল-৫ আসনের এমপি জনাব জাহিদ ফারুক শামিম কে জানানো হলে তিনি তৎক্ষনিক ভাঙন  পরিদর্শন করে বাঁশের বেরার ব্যবস্হা গ্রহন করেন।তবে ইতিপূর্বে  কাজ শুরু হয়ে গেছে, এই বাঁধের মাধ্যমে এলাকাবাসীর অস্থায়ী  উপকার হবে বলে আমরা সকলেই আশা করি।আমরা একালাবাসী আর ও আশা করি ভাঙনের স্থায়ী একটা সমাধান মাননীয় মন্ত্রী  করে দিবেন।স্থানীয় বাসিন্দা কৃষক মোঃআব্দুল হাই চৌকিদার বলেন,এই বাঁধ যদি সত্যিই কাজে আসে, তাহলে সবার উপকার হবে।ভাঙন ঠেকানো এলাকার ফসলি জমি রক্ষা পাবে।সঙ্গে  চরের জমি বাড়বে।কৃষক বেশি বেশি আবাদ করতে পারবে।স্হানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আরিফুজ্জামান মুন্না বলেন,আমার জানা মতে মাননীয় মন্ত্রী নদী ভাঙন পরিদর্শন  করেন।এর জন্য তিনি আপাতঃ বাঁশের বেরা দিয়ে নদী ভাঙন  রোধ করার ব্যবস্হা গ্রহন করেছেন।ইতিপূর্বে  কাজ শুরু হয়েছে। কাজ এখনো শেষ হয়নি।তিনি আরো বলেন,এখানকার নদীর যে ভাঙন  সেটা পেরাই দুই কিলোমিটার জায়গা নিয়ে।পুরাপুরি কাজ এখন না হলেও   মন্ত্রী মহোদয় এলাকাবাসীকে আশ্বাস দিয়েছেন  পরবর্তীতে পুরো নদী ভাঙন রোধ  করবেন। তবে আমি বলতে পারি এখন যতটুকু জায়গায় নদী ভাঙনে  বাঁশের বেরা দিয়ে  বাধ নির্মানের কাজ করতেছে।এটা সফলভাবে সম্পূর্ন  হলে আশা করি ততটুকু জায়গা নদী ভাঙন  রোধ হবে।এতে করে ঘরবাড়ি, রাস্তা -ঘাট,ফসল জমি,খেয়াঘাট,ভাঙনের হাত থেকে রক্ষা পাবে।

প্রাইভেট ডিটেকটিভ/০১ আগস্ট ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর