January 13, 2026, 6:14 am

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

শতবর্ষী গাছ কাটা বন্ধের দাবিতে রাজশাহী কারাগারের সামনে মানববন্ধন

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

mostbet mostbet

রাজশাহীতে আন্দোলনের মুখে শতবর্ষী গাছ কাটা বন্ধ হলেও আবারো গাছ কাটা শুরু করেছে। এর প্রতিবাদে  বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী আন্দোলনকারী সংগঠন পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদ, রাজশাহী।মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন স্বাধীনতা চর্চা কেন্দ্রের আহ্বায়ক ডা. মাহফুজুর রহমান রাজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পরিচ্ছন্ন রাজশাহীর আহবায়ক রফিকুল হক সেন্টু। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’র আহ্বায়ক ও রাজশাহী প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, নিউ ডিগ্রী কলেজের সাবেক ভিপি রায়হান উদ্দিন হালিম, বিশিষ্ট সমাজসেবক বিপুল রহমান, নবজাগরণ ছাত্রসমাজের আহ্বায়ক তামিম সিরাজী, আমি রাজশাহীর আহবায়ক সাবেক ছাত্রনেতা আশিক হোসেন, সাবেক ছাত্রনেতা জুলফিকার আলী ভুট্টো, হ্যাপিক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ। মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা আবু সুফিয়ান বাবু ।এ সময় বক্তারা অবিলম্বে পরিবেশ বিধ্বংসী গাছ কাটার গণবিরোধী টেন্ডার বাতিল এবং সিনিয়র জেল সুপার হালিমা খাতুন এর অপসারণ ও তার সকল অপকর্মের তদন্ত ও বিচার দাবি করেন।

প্রাইভেট ডিটেকটিভ/৩১ জুলাই ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর