February 11, 2026, 6:15 pm

সংবাদ শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতে এবার ‘সাধু বাবা’দের যৌন নিগ্রহের শিকার জার্মান নারী

ভারতে এবার ‘সাধু বাবা’দের যৌন নিগ্রহের শিকার জার্মান নারী

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তর প্রদেশের বারাণসীতে তীর্থ করতে গিয়ে এবার যৌন নিগ্রহের শিকার হলেন ৩২ বছর বয়সী এক জার্মান নারী। বারাণসীর এক ধর্মশালায় উঠেছিলেন ওই জার্মান নারী। তার অভিযোগ, ওই ধর্মশালায় তিন জন তার শ্লীলতাহানি করেছে। অভিযুক্তদের মধ্যে দুই ‘সাধু বাবাও’ রয়েছে। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ওই নারীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার সকালে এক গুরুভাইকে সঙ্গে নিয়ে বারাণসীর শিবপুর থানায় এসে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করেন সাধ্বী (জার্মান নারী)। অভিযোগ, বিনা অনুমতিতে ঘরে ঢুকে অসভ্যের মতো শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করে অভিযুক্তরা।

বারাণসীর এএসপি অনিল কুমার জানান, ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় ( যৌননিগ্রহ বা খারাপ উদ্দেশ্যে মহিলার উপর জোর খাটানো) ওই তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তিনি আরো জানান, একজনকে গ্রেফতার করা গেলেও, বাকি দু’জন ধর্মশালা ছেড়ে পালিয়েছে। শিগগির তাদেরও গ্রেফতার করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর