January 21, 2026, 3:47 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

গুজব ঠেকাতে মহেশখালীতে প্রশাসনের জনসচেতনতামূলক র‌্যালী

এম বশির উল্লাহ,মহেশখালী প্রতিনিধিঃ

mostbet

গুজব ছড়াবেন না, গুজবে কান দিবেন না, “আইন নিজের হাতে তুলে নিবেন না” এ প্রতিপাদ্য নিয়ে দেশের জনগণকে সচেতন করতে কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গুজব ছড়ানোর বিরুদ্ধে বর্ণাঢ্য এক র‌্যালী বের করা হয়েছে।
মঙ্গলবার (৩০জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পরিষদ চত্বর থেকে জনসচেতনতামূলক র‌্যালীটি বের হয়ে গোরকঘাটা বাজারের প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে র‌্যালীটি শেষ হয়।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত )অংগ্যাজাই মারমা এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত র‌্যালীতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।উক্ত বর্ণাঢ্য র‌্যালীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শরিফ বাদশা, মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর, পৌর মেয়র মকছুদ মিয়া, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এম আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ডাঃ নুুরুল আমিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিনুয়ারা ছৈয়দ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সবুজ ধর, মুক্তিযুদ্ধা সালেহ আহমদ, সাবেক চেয়ারম্যান শামসুল আলম, কুতুবজুম ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন, মাতারবাড়ির মোহাম্মদ উল্লাহ, হোয়ানকের মোস্তফা কামাল, মহরির ডেইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি মুনির উদ্দিন প্রমূখ। এছাড়াও বর্ণাঢ্য র‌্যালীতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রাইভেট ডিটেকটিভ/৩১ জুলাই ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর