February 11, 2026, 6:31 pm

সংবাদ শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন

স্বস্তিকা-মোনালিসার পর নতুন বৌদির আগমন

স্বস্তিকা-মোনালিসার পর নতুন বৌদির আগমন

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

দুই বছর আগে এসভিএফ এর ডিজিটাল প্ল্যার্টফর্মে উমা বৌদির বেশে ঝড় তুলেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। বেশ জনপ্রিয় হয়েছিল হয়েছিল এই ওয়েব সিরিজটি। ২০১৮ সালে সিজন ২ এ বদলে যায় দুপুর ঠাকুরপো’র বৌদি।

সেখানে ঝুমা বৌদির বেশে হাজির হয়েছিলেন ভোজপুরী অভিনেত্রী মোনালিসা। তাকেও দর্শকরা বেশ পছন্দ করেছিলেন।

ঊমা বৌদি, ঝুমা বৌদির পর এবার আসছেন নতুন বৌদি ফুলওয়া। মূলত ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতেই কাজ করতেন তিনি। নতুন বউদির নাম ফ্লোরা সাইনি। সোমবারের বিকেলে ভারতে এক অনুষ্ঠানে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

ফ্লোরা বললেন, ‘মুম্বাইতে আমার অভিনীত ‘গন্দি বাত সিজন’ হিট হওয়ার পরই কথা হয় মহেন্দ্র সোনির সঙ্গে। হ্যালো, চরিত্রহীন, দুপুর ঠাকুরপো দেখার পরই আমি রাজি হই। এগুলো দেখার পর বুঝলাম কেন এই শো এত জনপ্রিয়। আমি এখন এই সিরিজের প্রেমে পড়েছি।’

জানা গেছে, আগের দুই সিরিজের সঙ্গে এই সিরিজের বিশেষ মিল নেই। পুজার সময় শুরু হবে স্ট্রিমিং। এবার বৌদির সাত দেওর হচ্ছেন ড্রাকুলা, মণি সিং, চোদ্দ, মহিতো, দাদু, বোকা সি এবং ব্যাটম্যান। একটি বিশেষ চরিত্রে আছেন গায়িকা জোজো।

Share Button

     এ জাতীয় আরো খবর