April 13, 2026, 7:43 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় উৎসবে হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় উৎসবে হামলা, নিহত ৩

mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় একটি বার্ষিক খাদ্য উৎসবে এক বন্দুকধারীর হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। হামলায় গুরুতর আহত হয়েছেন আরো অন্তত ১২ জন।

স্থানীয় সময় রোববার বিকেলে তিন দিনব্যাপী চলমান গিলোরি গারলিক ফেস্টিভ্যালের শেষদিনে এ হামলার ঘটনা ঘটে।

সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আশঙ্কাজনক অবস্থায় আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গিলোরি পুলিশ কর্তৃপক্ষ এক টুইটবার্তায় বন্দুক হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

এ ছাড়া ঘটনার প্রত্যক্ষদর্শী জুলিসা কনট্রেরাস নামের এক নারীর বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম এনবিসি জানায়, ‘৩০ থেকে ৩৫ বছরের এক শ্বেতাঙ্গ পুরুষ রাইফেল দিয়ে গুলিবর্ষণ করে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে এ হামলার একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। ভিডিওতে মানুষকে উৎসব প্রাঙ্গণে ছোটাছুটি করতে দেখা যায়।

ইভানি রেয়েস নামের প্রত্যক্ষদর্শী এক ১৩ বছরের কিশোরীর বরাত দিয়ে বিবিসি জানায়, স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ গুলিবর্ষণের আওয়াজ শোনা গেলে উৎসবে অংশ নেওয়া মানুষ ভয়ে ছোটাছুটি শুরু করে।

১৯৭৯ সাল থেকে প্রতিবছর অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ খাদ্য উৎসব  গিলোরি গারলিক ফেস্টিভ্যাল।

Share Button

     এ জাতীয় আরো খবর