December 5, 2025, 2:15 am

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

কাবুলে গুলি ও আত্মঘাতী বোমা হামলায় নিহত ২০, আহত ৫০

কাবুলে গুলি ও আত্মঘাতী বোমা হামলায় নিহত ২০, আহত ৫০

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলে এক ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর কার্যালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনায় অন্তত ২০ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আফগান সরকার সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আমরুল্লাহ সালেহর কার্যালয়ের সামনে গত রোববার ওই সন্ত্রাসী হামলা হয়।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির সহযোগী ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আমরুল্লাহ সালেহ এ হামলায় সামান্য আহত হয়েছেন। দুই মাসব্যাপী নির্বাচনী প্রচারের শুরুতেই হামলার শিকার হলেন আমরুল্লাহ সালেহ। আগামি ২৮ সেপ্টেম্বর আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে তালেবান ও দায়েশ এ ধরনের হামলা চালিয়ে থাকে।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রহিমি জানান, ছয় ঘণ্টাব্যাপী এক অভিযানে হামলাস্থল থেকে দেড় শতাধিক মানুষকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়। এতে চার সন্ত্রাসী নিহত হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর