April 13, 2026, 8:07 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বিএনপি কখনও গুজব নিয়ে রাজনীতি করে না: ফখরুল

বিএনপি কখনও গুজব নিয়ে রাজনীতি করে না: ফখরুল

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

বিএনপি কখনও গুজব নিয়ে রাজনীতি করে না উল্লেখ করে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সব সময় সত্য ও নিষ্ঠার সঙ্গে রাজনীতি করে। গতকাল রোববার দুপুরে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ‘বিএনপির অফিস ও লন্ডন গুজবের কেন্দ্রবিন্দু’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন। এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান ও সহ-সভাপতি সুলতানুল ফেরদৌসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল আরও বলেন, মার্কিন প্রেসিডেন্টের কাছে দেওয়া প্রিয়া সাহার অভিযোগ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। ফেসবুকে ভাইরাল হওয়া প্রিয়া সাহার এ বক্তব্য, তার নিজের না প্রধানমন্ত্রীর কথা, এটা জনগণ জানতে চায়। আসল সত্যটা কি তা জনগণ জানতে চায়। ডেঙ্গুর জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, ডেঙ্গু এভাবে ছড়িয়ে পড়া সরকারের চুড়ান্ত অবহেলা ও দায়িত্বহীনতার পরিচয় দেয়। গণপিটুনিতে মানুষ হত্যার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যেখানে বিনা ভোটে নির্বাচিত সরকার বিনা বিচারে মানুষ হত্যা করে এবং যেখানে আইনের শাসন নেই ও জবাব দিহিতা নেই সেখানে এসব ঘটনা ঘটবে এটা খুব স্বাভাবিক। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার জীবন আজ বিপন্ন। তাকে অবিলম্বে মুক্তি দিয়ে দেশে বা বিদেশে তিনি যেখানে চান সেখানে চিকিৎসা দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। এর আগে নিজ বাসভবনে জেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন বিএনপির সমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রোববার দুপুরেই তিনি ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।

Share Button

     এ জাতীয় আরো খবর