April 17, 2026, 11:53 am

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

রাখাইনকে রোহিঙ্গাদের জন্য পৃথক রাষ্ট্র ঘোষণার দাবি মাহাথিরের

রাখাইনকে রোহিঙ্গাদের জন্য পৃথক রাষ্ট্র ঘোষণার দাবি মাহাথিরের

mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

রোহিঙ্গাদের হয় নাগরিকত্ব নতুবা রাখাইনে পৃথক রাষ্ট্র গঠনের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তুরস্ক সফররত মাহাথির দেশটির সরকারি বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া সাক্ষাৎকারে এ দাবি জানিয়েছেন।

মাহাথির বলেন, মালয়েশিয়া যদিও কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। তবে এ ক্ষেত্রে মিয়ানমারে যেখানে গণহত্যা চালানো হয়েছে, সে ক্ষেত্রে প্রয়োজন হলে তা করা হবে।

তিনি বলেন, ‘একসময় মিয়ানমারে একাধিক রাজ্য ছিল। কিন্তু ব্রিটিশরা মিয়ানমারকে একটি রাজ্য হিসেবে শাসনের সিদ্ধান্ত নিয়েছিল। এ কারণেই অনেক জাঁতি বার্মা রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়েছে। এখন অবশ্যই তাদের (রোহিঙ্গা) হয় নাগরিক হিসেবে বিবেচনা করতে হবে নতুবা তাদের নিজস্ব রাষ্ট্র গঠনের জন্য তাদের অঞ্চল রাখাইন দিয়ে দিতে হবে।’২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা প্রাণে বাঁচতে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়। জাতিসংঘ জানিয়েছে, গণহত্যার উদ্দেশ্য নিয়ে মিয়ানমার রোহিঙ্গাদের ব্যাপক হারে হত্যা ও গণধর্ষণ করেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর