April 13, 2026, 9:05 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

স্মার্ট ডায়পার নিয়ে প্যামপার্স

স্মার্ট ডায়পার নিয়ে প্যামপার্স

mostbet

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

শিশুদের জন্য প্যামপাস ‘লুমি’ নামে নতুন স্মার্ট ডায়পার উন্মোচন করেছে ।

স্মার্ট এই ডায়পার ব্যবস্থায় একটি সেন্সর ব্যবহার করা হয়েছে, যা বিশেষ ধরনের ডিসপোজএবল ডায়পারের সঙ্গে ব্যবহার করা যাবে। একটি সেন্সরই বারবার ব্যবহার করা যাবে। শিশুদের ডায়পার কখন বদলাতে হবে তা অ্যাপের মাধ্যমে বাবা-মাকে জানানো হবে বলে প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।

শিশুর ঘুম, খাওয়া এবং মূত্র ত্যাগের মতো বেশ কিছু অভ্যাস শনাক্ত করতে পারবে এই স্মার্ট ডায়পার।

এই ব্যবস্থায় একটি ওয়াই-ফাই যুক্ত নাইট ভিশন ক্যামেরাও রাখা হয়েছে, যা ঘরের তাপমাত্রা ও আর্দ্রতা পর্যবেক্ষণ করবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে স্মার্ট এই ডায়পার প্রযুক্তি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এতে সাইবার ঝুঁকির আশঙ্কা রয়েছে বলে ধারণা করছেন তারা।

ক্যাস্পারস্কি’র প্রধান নিরাপত্তা গবেষক ডেভিড এম বলেন, “অন্যান্য সব স্মার্ট ডিভাইসের মতোই ইন্টারনেট সংযোগের এই ডায়পারে সাইবার ঝুঁকি রয়েছে।”

“যদি কোনো হ্যাকার প্যামপার্স অ্যাকাউন্টের অ্যাকসেস নিতে পারেন, তবে তিনি নিজেই পুরো ব্যবস্থা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে পারবেন।”

“দ্বিতীয়ত এই ব্যবস্থার সঙ্গে যুক্ত স্মার্টফোন যদি আক্রান্ত হয় তবে হ্যাকাররা প্যামপার্স অ্যাকাউন্টের অ্যাকসেস পাবেন, যাতে কন্টাক্টস এবং ব্যাংকিং তথ্যসহ অন্যান্য সংবেদনশীল ডেটা থাকতে পারে।”

গুগলের জীবন বিজ্ঞান সংস্থা ভেরিলি’র সঙ্গে এই ডায়পার বানিয়েছে প্যামপার্স। লুমি’র ব্যবস্থায় ভেরিলি এনক্রিপশন যোগ করায় এতে কিছুটা নিরাপত্তা রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর