April 13, 2026, 9:03 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

কেশবপুরে ১২ টি মাদক মামলার আসামিসহ গ্রেফতার- ৬

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকেঃ
যশোরের কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামী মনিরুজ্জামান ওরফে মনিসহ ৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের রোববার সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, গতকাল শনিবাররাতে পুলিশ ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা কালে উপজেলার দোরমুঠিয়া গ্রামের জামাল উদ্দিন গাজীর ছেলে একাধিক মাদক মামলার আসামী মনিরুজ্জামান ওরফে মনি (৪৫)কে ১০০ গ্রাম গাঁজা, বালিয়াডাঙ্গা গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে চুরি মামলার আসামী সাইদুর রহমান (৩৭), হাবাসপোল গ্রামের সোহরাব গাজীর ছেলে ইব্রাহীম গাজী (৪০) এবং যশোর আদালত কর্তৃক বিভিন্ন মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী হাসানপুর গ্রামের রজব আলী মাস্টারের ছেলে হাবিবুর রহমান (৩৫), কাকিলাখালী গ্রামের বজলুর রহমানের ছেলে মফিজুর রহমান (৪০) ও মনোহরনগর গ্রামের বজলুর রহমান খাঁ স্ত্রী আলেয়া বেগমকে (৪৫) গ্রেফতার করা হয়। মাদক সম্রাট মনিরুজ্জামান ওরফে মনির বিরুদ্ধে কেশবপুর থানাসহ পার্শ্ববর্তী থানা এলাকায় প্রায় ১২ টি মাদক মামলা রয়েছে। রোববার সকালে গ্রেফতারকৃতদের যশোর আদালতে পুলিশ স্কটের মাধ্যমে পাঠানো হয়েছে।

mostbet

প্রাইভেট ডিটেকটিভ/২৮ জুলাই ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর