April 16, 2026, 8:11 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ভোলা বোরহানউদ্দিনে সেচ্ছাসেকলীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাকিব হোসেন, ভোলা জেলা ব্যুরো প্রধানঃ

mostbet

আওয়ামী সেচ্ছাসেকলীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্যে দিয়ে ভোলা বোরহানউদ্দিন উপজেলায় পালন করা হয়েছে।গতকাল শনিবার বিকাল ৫টায় বোরহানউদ্দিন উপজেলা সড়ক থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র‌্যালিতে প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি। র‌্যালিটি আ’লীগের বোরহানউদ্দিন উপজেলা আ’লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে পার্টি অফিসের সামনে বালুর মাঠে দিনটি তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সভাপতি মো: জসিম উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন, ভোলা জেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক আবিদ আলম, উপজেলা সেচ্ছাসেকলীগের যুগ্ম আহবায়ক মো: আলী হিরা প্রমূখ। উক্ত অনুষ্ঠানে বোরহানউদ্দিন উপজেলা আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলা সেচ্ছাসেকলীগ ও পৌর সেচ্ছাসেবকলীগ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলা পার্টি অফিসে কেক কাটা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বোরহানউদ্দিন পৌর সেচ্ছাসেকলীগের যুগ্ম আহবায়ক মো: জোহেব হাসান।

প্রাইভেট ডিটেকটিভ/২৮ জুলাই ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর