April 16, 2026, 1:36 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

রামপালে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা

রামপাল (বাগেরহাট) সংবাদদাতাঃ
রামপালে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মানসহ জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ভুক্তভোগীরা রামপাল থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন। জানা গেছে, উপজেলার হুড়কার নলবুনিয়া গ্রামের মুকুন্দ মন্ডলের স্ত্রী শ্রীমতি প্রভাতী মন্ডল গত ২১ মে বাগেরহাটের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা মোতাবেক ৪৮/২০১৯ নং মিস মামলা করেন। রামপাল থানা পুলিশ শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ৩০ নং হুড়কা মৌজায় সিএস-৪২০ ও এসএ-৫৮২ নং খতিয়ানের ১৫৩০ দাগের ১.৭৮ একর ১৫৩১ দাগে .৪৬ একর, মোট ৪.২৬ একরের মধ্যে নালিশি জমির মধ্যে ১.১০৮৬ একর জমির উপর নোটিশ করেন। এরপর বিবাদী মোংলার শেলাবুনিয়া গ্রামের অমিতাব মন্ডল ও নগবুনিয়া গ্রামের সুজন কুমার দেবনাথ ওই জমিতে গত ২০ জুলাই রাত ৯ টায় ৪০/৫০ জন অজ্ঞাত লোকজন নিয়ে রাতের অন্ধকারে ঘর তুলে দখলের চেষ্টা করে। বাদী পক্ষ প্রভাতী মন্ডলসহ পরিবারের সদস্যরা বাঁধা প্রদান করলে তাদের হুমকি দেয়। এ ব্যাপারে সুজন কুমার ও অমিতাব এর সাথে কথা হলে তারা বলেন, ক্রয় সূত্রে ওই জমির মালিক আমরা আমাদের দলিল পত্র আছে। তবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতে কেন ঘর বাঁধছেন এমন প্রশ্ন করা হলে তারা বলেন, আমরাও ওই জায়গার জন্য আদালত মামলা করেছি। এ ব্যাপারে রামপাল থানার ওসি এমডি তুহিন হাওলাদার এর দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বলেন, খবর পেয়েই আমরা আইনি ব্যবস্থা নিয়েছি।

mostbet

প্রাইভেট ডিটেকটিভ/২৮ জুলাই ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর