January 13, 2026, 3:41 pm

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

সরকার শিক্ষাখাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। দেশকে বেকারত্বের অভিশাপমুক্ত করতে

আব্দুস সামাদ আজাদ,সিলেট প্রতিনিধিঃ

mostbet mostbet
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, উন্নয়নের মহাসড়কে দেশ এগিয়ে চলছে। সেই উন্নয়নের হাল ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু গুণগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা না গেলে উন্নয়নের মহাসড়কে আমরা হোঁচট খাব। কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে। তাই সরকার শিক্ষাখাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। দেশকে বেকারত্বের অভিশাপমুক্ত করতে প্রতিবছর ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে সরকার। এই সুযোগ কাজে লাগাতে প্রশিক্ষণের প্রতি সরকার জোর দিচ্ছে।গত ২৭ জুলাই শনিবার সকাল সাড়ে ৯টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে সিলেট-১ আসনের অন্তর্ভূক্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সিলেট জেলা প্রশাসন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সিলেটের জেলা প্রশাসক কাজী এম. এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. মো. মাহামুদ-উল-হক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. হানজালা।সভায় জানানো হয় সিলেট-১ সংসদীয় আসনভূক্ত এলাকার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ ও সংস্কারের জন্য ১৭২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/২৮ জুলাই ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর