April 13, 2026, 8:04 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ঈদের বিশেষ নাটকে নানা রূপে জাহারা মিতু

ঈদের বিশেষ নাটকে নানা রূপে জাহারা মিতু

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ক’দিন পরই বড় পর্দায় কাজ শুরু করবেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতার প্রথম রানার আপ জাহারা মিতু। বদিউল আলম খোকনের পরিচালনায় ‘আগুন’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন তিনি। তবে এর আগে ঈদের বিশেষ একটি নাটকে অভিনয় করলেন তিনি। এ নাটকে  নানা রূপে হাজির হবেন তিনি। তিনি ভিন্ন পাঁচটি রূপে দর্শকরা তাকে দেখতে পাবেন এখানে। এ প্রসঙ্গে জাহারা মিতু বলেন, এ নাটকের শুটিং শিডিউল আগে থেকেই দেয়া ছিল। তাই আর না করতে পারিনি। রাহাত মাহমুদের পরিচালনায় নাটকটির নাম ‘পিক পকেট’।

এতে পকেটমারসহ বেশ কয়েকটি লুকে দর্শকরা আমাকে দেখতে পাবেন। আমার বিপরীতে অভিনয়  করেছেন জোভান। বুধবার রাজধানীর বসিলাতে এর দৃশ্যধারণ করা হয়। এতে পরনে শার্ট-প্যান্ট, মাথায় নীল ক্যাপ ও  মুখভর্তি গোঁফ-দাড়ি বেশের একটি লুকেও দেখা যায় মিতুকে। দর্শকদের ঈদে এ নাটকটি আনন্দ দিবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। টিকলি মাহমুদের লেখা এ নাটকটি ঈদুল আজহায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে জানা যায়।

Share Button

     এ জাতীয় আরো খবর