December 5, 2025, 9:48 pm

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

‘কবির সিং’-এর নায়িকার নাম কী?

‘কবির সিং’-এর নায়িকার নাম কী?

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

সাম্প্রতিক সময়ের হিট সিনেমা ‘কবির সিং’-এর নায়িকার নাম কী? এই প্রশ্নের জবাবে যে কেউ বলবেন, কিয়ারা আদভানি। কিন্তু এটা তাঁর আসল নাম না! হ্যাঁ, এই নায়িকা নিজেই জানালেন। মূলত বলিউডে নিজের আকর্ষণ বাড়াতে নাম পরিবর্তন করেছেন তিনি। তাঁর আসল নাম ছিল আলিয়া আদভানি।

এই নায়িকা বলেন, ‘২০১৪ সালে অভিষেক থেকেই আমি নাম পাল্টিয়েছি। প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে আলিয়া ভাটের সঙ্গে আমাকে নিয়ে দর্শকরা দ্বিধায় থাকুক, তা চাইনি। শুধু চেয়েছিলাম নিজস্ব পরিচয় গড়ে তুলতে।’

এই অভিনেত্রী নিজের নাম কিয়ারা রাখার আইডিয়া পেয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার ‘আনজানা আনজানি’ চলচ্চিত্র থেকে। ছবিতে তিনি নিজেকে পরিচয় করিয়ে দিয়েছিলেন, ‘হাই, আমি কিয়ারা।’

কিয়ারা বলেন, ‘ভাবলাম, কী সুন্দর নাম! যদি আমার মেয়ে থাকতো, তবে ওকে কিয়ারা নামেই ডাকতাম। কিন্তু তার আগে তো নিজেরই একটা নাম দরকার। তো, নিজের নামই রেখে দিলাম।’কিয়ারা ও আলিয়া ‘কলঙ্ক’ সিনেমায় স্ক্রিন ভাগাভাগি করেছিলেন। কিন্তু ছবিটি বক্স অফিসে ফ্লপ করে। তবে ‘কবির সিং’ বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে। শহীদ কাপুরের সঙ্গে জুটি বাঁধা এ ছবি চলতি বছরে সবচেয়ে ব্যবসাসফল। মাত্র ১ মাসে এ ছবি আয় করেছে ২৭০ কোটি রুপি।

Share Button

     এ জাতীয় আরো খবর