February 7, 2026, 9:58 am

সংবাদ শিরোনাম
মায়েদের জন্য ৫ ঘণ্টা কাজ, ৭ কোটি মানুষের কর্মসংস্থান পর্যটন কি বর্জ্যই হবে—নাকি বদলাবে নিয়ম মির্জাগঞ্জে কেঁচো সার উৎপাদন সর্বস্তরের জনসাধাণের কাছে জনপ্রিয়তার শীর্ষে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী আব্দুল মুক্তাদির জাতীয় গ্রন্থাগার দিবসে নীলফামারীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বান্দরবানে ১৫৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, ১১টিতে যাবে হেলিকপ্টার দিনাজপুরের ঘোড়াঘাটে ২ হাজার ২০০ হেক্টর জমিতে সরিষার আবাদ কক্সবাজারে ৬১টি যৌথ অভিযানে গ্রেফতার ৮০ উখিয়ায় অস্ত্রসহ গ্রেফতার আরসার কমান্ডার বেনাপোলের বালুন্ডায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তিন শ্রমিক আহত, দুজনের অবস্থা আশঙ্কাজনক

‘#মি-টু’ নিয়ে তিশা

‘#মি-টু’ নিয়ে তিশা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ‘#মি-টু’ শিরোনামের একটি পোস্টার প্রকাশ করেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা । এরপর এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা। তবে জানা যায়, এটি একটি নাটকের পোস্টার। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

নাটকটি প্রসঙ্গে তিশা বলেন, ‘এবার ঈদের জন্য বেশ কয়েকটি কাজ করছি। এর মাঝে অন্যতম #মি-টু নাটকটি। অন্যান্য নাটকের চেয়ে এটার গল্পটা ভিন্ন ও সময়োপযোগী। নাটকটির গল্পে দর্শকরা আমাকে দেখতে পাবেন যৌন হয়রানির শিকার হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে #মি-টু দিয়ে অভিযোগ তুলে ধরা একজন নারীর চরিত্রে। এরপর আমার দেখাদেখি অনেকেই যৌন হয়রানিকারীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন।’

সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। এটি পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। পরিচালক বলেন, ‘নাটকটি প্রতিবাদস্বরূপ নির্মাণ করেছি। আমাদের দেশের নারীরা নানা ক্ষেত্রে যৌন হয়রানির শিকার হচ্ছে। যৌন হয়রানি থেকেই কিন্তু একসময় ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটে। তাই শুরুতেই যদি যৌন হয়রানি প্রতিরোধ করা যায় তাহলে দেশে ধর্ষণে সংখ্যা অনেক কমে আসবে। সেই ভাবনা থেকেই ‘#মিটু’ নাটকটি নির্মাণ করেছি।’

Share Button

     এ জাতীয় আরো খবর